কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রসাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)।
৪ জানুয়ারী (সোমবার) রাত সাড়ে ৮ টায় উপজেলার ২২ নং রইক্ষ্যং পুটিবিনিয়া রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হোছন আহমদের পুত্র মোঃ হামিদুল্লাহ ওরফে গুনিয়া (২৫), নুর কবিরের পুত্র ফোরকান (২০), নুর বশরের পুত্র আয়াজ (২১) ও সৈয়দুল বশরের পুত্র নুর আলম (২০)। এরা প্রত্যেকে ২২ নং রইক্ষ্যং রোহিঙ্গা শিবিরের ব্লক-এ/২ এর বাসিন্দা বলে নিশ্চিত করেছেন ১৬-এপিবিএন এর অধিনায়ক তরিকুল ইসলাম।
তিনি জানান, সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার ২২নং রইক্ষ্যং পুটিবিনিয়া রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রইক্ষ্যং উত্তর পাড়া জসিমের বাড়ির সামনে থেকে একটি রামদা ও একটি দেশীয় অস্ত্রসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীদের আটক করে।
ধৃত সন্ত্রাসীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
বার্তাবাজার/পি