ডিমলায় পাথর উত্তোলনের দাবিতে মানববন্ধন

নীলফামারীর ডিমলায় ব্যক্তি মালিকানা জমি থেকে নুড়ি পাথর উত্তোলনের দাবিতে মানববন্ধন করা হয়।

মঙ্গলবার সকালে ডিমলা উপজেলা নুড়ি পাথর উত্তোলন ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে পাথর শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ব্যক্তি মালিকানা জমি হতে বৈধভাবে নুড়ী পাথর উত্তোলনের দাবীতে স্মৃতি অম্লান চত্তরে সহশ্রাধিক শ্রমিকের অংশ গ্রহনে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নুড়ি পাথর উত্তোলন ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের শামিম ইসলাম, আমিনুল ইসলাম, সফিকুল ইসলাম, দুলাল হোসেন, আব্দুল খালেক, নিজাম উদ্দিন সরদার প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্বারকলিপি প্রদান করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর