বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য মোহাম্মদ আবদুর রহিম শামীম এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ আর শীতার্তদের উষ্ণতা ছড়াতে কম্বল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামের ৮ নং সোনাপুর ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায় দুইদিন ব্যাপী শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ-সব বিতরণ করা হয়।
মোহাম্মদ আবদুর রহিম শামীম জানান, আমাদের এলাকায় প্রচুর শীত জেঁকে বসেছে। এই শীতে গরীব-অসহায়দের প্রচুর সমস্যা হয়। তাই আমার ব্যাক্তিগত উদ্যোগে গরীব-অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ করা হয়েছে।
এসময় অসহায় শীতার্ত শিক্ষার্থীরা বলেন, এই শীতে আমাদের মতো নিঃস্ব লোকদের চলতে ফিরতে অনেক সমস্যা হয়। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের অনেক উপকার হয়।
বার্তাবাজার/পি