করোনায় আক্রান্ত আলেক্স সান্দ্রো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছেন সান্দ্রো।

নিজেদের সর্বশেষ ম্যাচে উদিনেজের মুখোমুখি হয়েছিল জুভেন্টাস। ৪-১ গোলে জয় পাওয়া সেই ম্যাচে ৮৩ মিনিট পর্যন্ত খেলেছিলেন সান্দ্রো। করোনায় আক্রান্ত সান্দ্রো জুভেন্টাসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না।

আগামীকাল বুধবার (৬ জানুয়ারি) সান সিরোয় এসি মিলানের মুখোমুখি হবে জুভেন্টাস। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ম্যাচটি শুরু হবে।

এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে সিরি’আতে সবার উপরে আছে এসি মিলান। তাদের চেয়ে এক ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে জুভেন্টাস।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর