সোনাতলা প্রেসক্লাব নির্বাচন; সভাপতি কাজল, সাধারন সম্পাদক লিখন

সােমবার বগুড়ার সােনাতলা প্রেসক্লাবর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মােট ৯টি পদের মধ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭টি পদের প্রার্থীরা নির্বাচিত হয়েছে। এদের মধ্য সদস্যদের প্রত্যক্ষ ভােটে সাধারন সম্পাদক পদে ইমরান হােসাইন লিখন, সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছে।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নিপুন আনায়ার কাজল,সহ-সভাপতি শহিদুল ইসলাম শাহিন, দপ্তর সম্পাদক আবু ওহাব স্বপন, কোষাধ্যক্ষ হারুনুৃর রশিদ এবং অন্যন্য পদে আবু রায়হান, রিমন আহমদ বিকাশ ও লতিফুল ইসলাম প্রমূখ।

নির্বাচন শেষে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে ভোট গননা করেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এসময় অন্যন্যর মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) কাবেরী জালাল, অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, প্রেসক্লাবের সভাপতি মােশারফ হােসেন মজনু, সাধারণ সম্পাদক নিপুন আনােয়ার কাজল, নির্বাচন কমিশনার কাজী হাবিবুর রহমান সহ আরও অনেকে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর