হরিরামপুরে ভেজাল গুড় ধ্বংস, ৩ জনকে জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভেজাল গুড় তৈরির দায়ে তিন জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ১০ মন ভেজাল গুড় ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, ভেজাল গুড় তৈরির দায়ে উপজেলার হাপানিয়া গ্রামের শিমুলকে ৪ হাজার টাকা, রমজান আলীকে ১০ হাজার টাকা এবং গোপীনাথপুর মজমপাড়া গ্রামের একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল মুঠোফোনে জানান, ভেজাল গুড় তৈরির দায়ে তাদের ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ আনসার ব্যাটালিয়নের সদস্যরা ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর