বাঘারপাড়ায় অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার

যশোরের বাঘারপাড়ায় উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাখিয়া বিলের মধ্যের একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানার (এসআই) রাজ কিশোর পাল জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেন। মরদেহটি গলে গেছে। পরনে লাল রঙের পোশাক রয়েছে। একটি পায়ের অনেকখানি হাড় বেরিয়ে গেছে। ধারণা করা হচ্ছে এটি কোনো নারীর মরদেহ।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি কমপক্ষে এক মাস আগের। বিস্তারিত পরে জানা যাবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর