বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিন শীর্ষ নেতারা বলেন, বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচনে অংশ গ্রহণ করব না।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিএনপির একাধিক নেতাকর্মী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে। এসময় তারা আরো জানান, শীঘ্রই সরকার পতনের একদফা আন্দোলনের ডাক দেবে বিএনপি। এমন সিদ্ধান্ত দ্রুত আসবে দলে শীর্ষ পর্যায় থেকে।
এর আগে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে এই সরকারের অধীনে আর কোন নির্বাচনে অংশ নিবে না বলে ঘোষণা দেন বিএনপি। তবে বেশ কয়েকবার তারা তাদের এ সিদ্ধান্ত বদলে বিভিন্ন আসনের উপনির্বাচনসহ স্থানীয় সরকারের অনেক নির্বাচনে অংশ নেয়। বিভিন্ন নির্বাচনে তারা অংশ নিলেও বেশির ভাগ পরাজিত হতে হয়েছে।
এখন বিএনপির একাধিক শীর্ষ নেতারা জানান তারা এই সরকারের অধীনে আর কোন নির্বাচনে অংশ নিবে না। ফেব্রুয়ারি-মার্চের মধ্যে এমন ঘোষণা দিয়ে সরকার পতনের আন্দোলনেও নামার কখা জানান নেতারা। যদিও এসব বক্তব্য তারা কেউ ক্যামেরার সামনে দেননি।
এদিকে বিএনপির কিছু শীর্ষ নেতাদের মধ্যে কেউ কেউ জানান, সরকার ও তার নির্বাচন কমিশনের স্বভাব, কারসাজি তা জাতির সামনে তুলে ধরতেই তারা নির্বাচনে অংশ নিয়েছেন। শেষ পর্যন্ত সেটা সফল হয়েছে। এখন শুধু জনস্রোত নিয়ে রাজপথে নামার পালা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিএনপি’র আন্দোলনের বড় ও শক্তিশালী ইতিহাস রয়েছে। সুতরাং যখন যেখানে যা লাগবে সেটার জন্য বিএনপি প্রস্তুত আছে। বিএনপি কোনো আন্দোলনে কখনো কাউকে ছাড় দেয়নি।
বার্তাবাজার/ই.এইচ.এম