ফের পেছালো ভিপি নূরসহ ৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছালো।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর বেগম ইয়াসমিন আরার আদালত ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেন। গত বছরের ২১ সেপ্টেম্বর বেগম ইয়াসমিন আরার আদালত এ মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিল করার দিন ধার্য করেছিলেন।

এর আগে গত বছর ২০ সেপ্টেম্বর ঢাবির এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন। এ মামলায় ৬ জনকে আসামি করা হয়। এর মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নুরকে ৩ নম্বর আসামি করা হয়।

এ মামলার প্রধান আসামি করা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। নুর ও মামুন বাদে এ মাম্যলার অন্য আসামীরা হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর