হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ ডিসেম্বর’২১) জরুরী এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা এ ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় হেমায়েতপুর হতে মানিকগঞ্জ আন্তঃ মহাসড়কের সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়ে গেছে। আন্তঃ মহাসড়কের অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধে ব্যটারীচালিত ইজিবাইক হেমায়েতপুর হতে মানিকগঞ্জ আন্তঃ মহাসড়কে চলাচল নিষিদ্ধ করে মাইকিং এর মাধ্যমে সর্তক করা এবং এ আদেশ অমান্যকারীগণকে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর শাস্তি প্রদান করা হবে।
এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে সর্তক করার জন্য বলা হলো। এ বিষয়ে উপজেলার ১১টি ইউপি চেয়ারম্যানদেরও অবহিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বার্তাবাজার/পি