আইনি জটিলতার সম্মূখীন হতে যাচ্ছে ট্রাম্প

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তাকে ফোন করে নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার যে হুমকি দিয়েছিল তা মার্কিন গণমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে ট্রাম্প আইনি জটিলতার সম্মূখীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য এফবিআইকে চিঠি দিয়েছেন দেশটির দুজন আইনপ্রণেতা।

সোমবার (৪ জানুয়ারি) এফবিআই পরিচালক ক্রিস ওরেই বরাবর পত্র দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

নিউইয়র্কের সাবেক অ্যাটর্নি জেনারেল প্রিট ভারারা জানান, ফেডারেল ও জর্জিয়ার নির্বাচনী আইনে স্পষ্ট করে বলা আছে, ভোট জালিয়াতি করতে সাহায্য বা উৎসাহিত করা দণ্ডনীয় অপরাধ।

ডোনাল্ড ট্রাম্প ও জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তার ফোনালাপের অডিও দ্য ওয়াশিংটন পোস্ট রোববার (৩ জানুয়ারি) প্রথম প্রকাশ করলে যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় শুরু হয়।

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্প কেন যে প্রেসিডেন্ট হিসেবে থেকে যেতে চাইছেন, তা আমার বোধগম্য নয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর