লন্ডনে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা

মহামারি করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন চেপে ধরেছে যুক্তরাজ্যে। দেশটিতে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। যুক্তরাজ্যের পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দেশটির সরকার স্থানীয় সময় সোমবার দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেন।

বিবিসি থেকে জানা যায়, এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গত বছরের মার্চ মাসে যুক্তরাজ্যে প্রথম লকডাউন দেয়। এখন পরিস্থিতি আরো ভয়ানক হওয়ার আশঙ্কায় দশ মাস পর আবার লকডাউন দিলো দেশটি।

পুরো জানুয়ারি মাস জুড়ে চলবে এ লকডাউন। এ সময়ে কাজ এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। যারা ঘরে বসে অফিস করতে পারবে না তাদের অফিসে যাওয়ার অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার থেকে সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিতে শুরু করবে।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে এ পর্যন্ত ২৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৭৫ হাজারের অধিক মানুষ। গেল সপ্তাহ থেকে সেখানে দৈনিক পঞ্চাশ হাজারের অধিক মানুষ করোনা ভাইরাসে নতুন স্ট্রেইনে আক্রান্ত হচ্ছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর