‘র‌্যাব সেবা সপ্তাহ’ উদযাপনের অংশ হিসেবে র‌্যাব-২’র বৃক্ষরোপন কর্মসূচী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে চলমান ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উদযাপনের অংশ হিসেবে র‌্যাব-২ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি, সশস্ত্র সন্ত্রাসী, জলদস্যু গ্রেফতার সহ মাদক দ্রব্য উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সমাজের বিভিন্ন স্তরের সুবিধা বঞ্চিত, দুঃস্থ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বর্তমান করোনা মহামারী রোধকল্পে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন পরিস্থিতিতে র‌্যাব-২ মানুষের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট লাঘবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে র‌্যাবেচলমান “র‌্যাব সেবা সপ্তাহ” উপলক্ষে ৪ জানুয়ারি সকাল ১০টায় র‌্যাব-২ এর সার্বিক ব্যবস্থাপনায় বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে শহীদ বুদ্ধিজীবি কবরস্থান এলাকায় ফলজ ও ঔষধি গাছসহ মোট ২০০ টি গাছ রোপন করা হয়। বৃক্ষরোপন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

র‌্যাব-২ এর এরূপ জনকল্যাণমূক কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে অনাগত ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর