মহামারি করোনা ভাইরাসের তাণ্ডব থেকে রক্ষা পেতে সারা বিশ্বজুড়ে চলছে টিকাদান কর্মসূচী। পৃথিবীর সকল দেশের মতো টিকাদান চলছে জার্মানিতেও। দেশটিতে টিকাদান শুরু হওয়া থেকে এ পর্যন্ত আড়াই লাখেরও অধিক মানুষকে দেয়া হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিন। এর মধ্যে স্বাস্থ্যখাতে জড়িত অনেক প্রবাসীরা নিয়েছে করোনা টিকা।
এক প্রবাসী বলেন, জার্মানিতে বসবাসরত প্রবাসীদের দেয়া হচ্ছে করোনা টিকা। আমিও এ টিকা নিয়েছি কোন পার্শ্বপ্রতিক্রিয়া ভোগ করিনি। তিনি বলেন সুইয়ের একটু ব্যাথা ছিল, সেটা চলে গেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ দেশে বসবাসরত সকল প্রবাসীরা কোভিড -১৯ ভ্যাকসিনের আওতায় আসবে।
স্থানীয়রা মনে করছেন, অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিলেও করোনা থেকে বাঁচতে টিকার ২য় ডোজও নেয়া লাগতে পারে। সেই সাথে বলেন করোনা টিকা গ্রহণ করলেও স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।
ইউরোপের সকল দেশগুলো মতো জার্মানিতেও কোভিড-১৯ ভ্যাকসিনের চলমান কার্যক্রমকে মহামারি ঠেকানোর সুষ্ঠু পরিকল্পনা বলছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।
এদিকে জার্মানি জুড়ে প্রায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। যে সংখ্যা এখন ৩৪ হাজরেরও বেশি ।