ভারতের অন্ধ্রপ্রদেশে সার্কেল ইন্সপেক্টর হিসেবে কর্মরত শ্যাম সুন্দর। প্রায় অনেক বছর ধরেই পুলিশের ইন্সপেক্টর হিসেবে কাজ করে আসছেন তিনি। এর মধ্যেই শ্যাম সুন্দরের মেয়ে জেসি যোগ দিলেন পুলিশের সুপারিনটেনডেন্ট (ডিএসপি) হিসেবে। অর্থাৎ, মেয়ে বাবার থেকেও পদমর্যাদায় ওপরে।
আর সেইখানেই কর্মরত অবস্থায় বাবা-মেয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ছবিটিতে দেখা যায়, কর্মস্থলে মেয়ের সঙ্গে দেখা হতেই তাকে স্যালুপ করলেন বাবা শ্যাম সুন্দর। ২ জনই পড়ে ছিলেন ইউনিফর্ম আর সাথে মুখে ছিল হাসি।
ব্যাক্তিগত সম্পর্ক ভুলে দায়িত্ব পালনে বাবা-মেয়ের চমৎকার সেই মুহূর্তের ছবি তুলেন, অন্যান্য কর্মকর্তারা। রোববার(৩ জানুয়ারি) অন্ধ্র্রপ্রদেশ পুলিশের অফিসিয়াল টুইটার পেইজ থেকে এই ছবিটি পোস্ট করা হয়।
এ বিষয়ে বাবা শ্যাম সুন্দর বলেন, এই প্রথমবার কর্মরত অবস্থায় মুখোমুখি হলাম। একসঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। মেয়ে আমার থেকে সিনিয়র তাই স্যালুট করেছি।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়লে প্রশংসিত হন বাবা-মেয়ে ২ জনেই। মেয়েকে স্যালুট বাবা শ্যাম সুন্দর নেটিজেনদের স্যালুট কুড়িয়ে নেন। সাথে সবার ভালোবাসা।
বার্তাবাজার/পি