নিজেকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন সাজেদুর রহমান সাজিদ নামে এক ব্যক্তি। ৩১ ডিসেম্বর কথিত ওই অতিরিক্ত সচিব র্যাবের হাতে গ্রেফতার হয়।
সোমবার (৪ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ ডিসেম্বর রাজধানীর বিমানবন্দরের কসাইবাড়ি রাস্তার মোড়ে অভিযান চালিয়ে সাজিদকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল।
এসময় তার কাছ থেকে ১ হাজার ৯২৫ পিস ইয়াবা, ১০টি ভুয়া ভিজিটিং কার্ড, ৫টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড, ১টি পেনড্রাইভ, একটি মেমরি কার্ড ও প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৫ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়ে বলা হয় মাঠ প্রশাসন ও সাধারণ যেন প্রতারকদের থেকে সতর্ক থাকে।
বার্তাব্জার/এসজে