বাতিল হল যুক্তরাজ্যগামী ২ ফ্লাইট

আবারও করোনাভাইরাসের নতুন ধরণ দেখা দেওয়ায় বিপর্যস্ত যুক্তরাজ্য। ইতোমধ্যে দেশটির সাথে অনেক দেশই বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এবার সিলেট থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী ২টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৩ ও ৩০ জানুয়ারি ফ্লাইট দু’টির তারিখ ছিল।

সোমবার (৪ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ও ৩০ জানুয়ারি দু’দিনের জন্য নিয়মিত ফ্লাইটের বাইরে দু’টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার কথা ছিল। ফ্লাইট দু’টি বাতিল করা হয়েছে।

আরও বলা হয়, লন্ডন-সিলেট রুটে নিয়মিত ফ্লাইট চলাচল করবে। এরই মধ্যে ফ্লাইট দু’টোর যাত্রীদের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর