সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার কমিটি গঠন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মন্নু মিয়াকে সভাপতি ও সাংবাদিক তাছিন জামানকে সাধারণ সম্পাদক করে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার ২০২০-২১ সেশনের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) রাতে এ কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদকে যৌথভাবে আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনি। এটি প্রতিষ্ঠিত হয় ১ জুলাই ২০১৪। সংগঠনটিকে সরকারি রেজিস্ট্রেশন ভূক্ত করা হয়েছে। যার রেজিস্ট্রেশন নং S-12943

উল্লেখ্য, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্র মন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল এর সুযোগ্য সন্তান শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নড়াইল ২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর