“গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছর” এই শ্লোগানকে সামনে রেখে দেশের প্রাচীন গৌরব ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় ৭৩ পাউন্ড কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (৪ জানুয়ারী) রাত ৭ টায় বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগ শাখার আয়োজনে আলোচনা সভায় ও কেক কাটা হয়।
বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সজিব হোসেন মন্ডল এর সভাপতিত্বে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এময় উস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জালাল মল্লিক ও শহিদুল ইসলাম সেলিম। বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ফকির ও মোঃ ইকবাল হোসেন সুমন এবং যুবলীগের আহ্বায়ক সদস্য আসাদুজ্জামান হেনাসহ বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বার্তাবাজার/এ.আর