চলমান শীতেও দেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের মাঝেও তিন বিভাগের বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর থেকে এই তথ্য জানান হয়।

তাদের দেয়া তথ্য মতে, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের কিছু জাউগায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হতে পারে।

সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘন্টার পূর্ভাবাসে বলা হয়, দেশের আকাশ আংশিক মেঘলাসহ সাধারণত শুষ্ক থাকবে। তবে মাঝরাত থেকে সারাদেশে হালকা বা মাঝারি ধরণের কুয়াশা পরিলক্ষিত হতে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর