বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম হুমায়ুন কবীর। সোমবার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আদেশের মাধ্যমে হুমায়ুন কবীরকে প্রেষণে এই নিয়োগ দেওয়া হয়।
এর আগে ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামকে মেজন জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে চেয়ারম্যান করা হয় সেনা কল্যাণ সংস্থার।
সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সাইন্সের ডিন ব্রিগেডিয়ার জেনারেল এস এম সামসুল সালেকীনকে। তার চাকরি ন্যস্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীতে।
নতুন ডিন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ওমর ফারুক খান। এজন্য তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে (মাউশি) ন্যস্ত করা হয়েছে।
বার্তাবাজার/এসজকে