ছাত্রলীগ কখনই চাঁদাবাজী করেনা: জয়

দিনের পর দিন ছাত্রদের দিয়ে বিএনপির আমলে সন্ত্রাসী কার্যক্রম করানো হলেও ছাত্রলীগের কেউ চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে জড়িত নয় বলে মন্তব্য করেছেন সংগঠনের আচমকা সভাপতি হওয়া আল নাহিয়ান খান জয়।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির ছাত্রদল কোনো গঠনতন্ত্র ছাড়া রাজনীতি করে। উন্ন্যনের মহাসড়কে যারা বাঁধা হয়ে দাঁড়ায় তাদের উদ্দেশ্য কখনই সফল হবেনা। ছাত্রলীগের ৫০ লক্ষাধিক নেতাকর্মী সবসময় স্বাধীনতার পক্ষে থাকবে।

জয় বলেন, দেশের একটি অপশক্তির কাছে সবচেয়ে বড় বাধা বাংলাদেশ ছাত্রলীগ। করোনায় যখন সবাই ঘরবন্দি তখন কিন্তু একমাত্র ছাত্রলীগই মাঠে ছিল। বিনাস্বার্থে রাজনীতি করা ছাত্রলীগের নেতা-কর্মীদের নেত্রীর ভালোবাসা ছাড়া আর পাওয়ার কিছু নেই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর