নানান আয়োজনের মধ্য দিয়ে মহেশপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বিকালে ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠ থেকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিশাল একটি আনান্দ র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রভাষক এম এ আসাদ, সাধারণ সম্পাদক ঐ্যাডঃ মশিউর রহমান জিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও ৭৩তম ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করেনে।
এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্তরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বার্তাবাজার/এ.আর