ওয়াজ বন্ধ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে: ফয়জুল করিম

দেশে ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়া হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যৈষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম।

সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এই মন্তব্য করেন।

ভাস্কর্য ইস্যুতে সরব এই ধর্মীয় নেতা বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। সরকার দেশে কর্তৃত্ববাদী শাসন চালাচ্ছে। নাগরিক অধিকার ভুলুন্ঠিত। ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভা-সমাবেশ বন্ধ করে দিয়ে সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। ওয়াজ মাহফিল বন্ধ হলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, ওয়াজ মাহফিল শুনে অনেক খারাপ মানুষ ভালো হয়, চোর চুরি করা ছেড়ে দেয়, মাদকাসক্ত লোক মাদক ছেড়ে দিয়ে ভালো হয়ে যায়। ধর্মীয় সভা, ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ আলোকিত জীবন গড়ার নির্দেশনা পায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর