মহেশপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধন

কোটচাঁদপুর র্সাকেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোহাইমিনুল ইসলাম মহেশপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন।

সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মহেশপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ইন্সেপেক্টর শীতল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত পুলিশ ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোটচাঁদপুর র্সাকেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোহাইমিনুল ইসলাম।

পুলিশ ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান, মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, মহেশপুর বনিক কল্যান সমিতির সভাপতি ফশিয়ার রহমান, পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান, এস,আই হাফিজুর রহমান, টি এস আই আহসান হাবিব, এএসআই হাদিউজ্জামান প্রমুখ।

এর পুর্বে দুপুরে সহকারী পুলিশ সুপার মোঃ মোহাইমিনুল ইসলাম ফিতেকেটে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর