প্রাণঘাতী করোনার ভ্যাক্সিন নিয়ে বাংলাদেশের সাথে অনেক বড় প্রতারণা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। রোববার (৩ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ছয় মাসের মাঝে অক্সফোর্ড- এস্ট্রোজেনকোর তিন কোটি ডোজ টিকা পাওয়ার কথা ছিল বাংলাদেশের। এ বিষয়ে ২০২০ সালের নভেম্বরে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করে দেশের ওষুধের কোম্পানী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্য অধিদপ্তর।
সম্প্রতি সিরাম ইন্সটিটিউটের প্রধানের এক বক্তব্যের জেরে ডা. জাফরুল্লাহ ‘প্রতারণা’ হচ্ছে বলে মন্তব্য করেন। সিরামের প্রধান বলেন, অক্সফোর্ড এস্ট্রোজেনকোর টিকা ভারতের নিষেধাজ্ঞার কারণে তারা রপ্তানি করতে পারছে না। আগে ভারতের লোকজন পাবে পরে অন্যরা।
তবে বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন বলেন, চুক্তির বাইরে কিছুই হবে না। নির্ধারিত সময়েই বাংলাদেশ টিকা বুঝে পাবে।
বার্তাবাজার/এসজে