গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ রহিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বাইমাইল নদীর পাড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী রহিম বাইমেইল এলাকার শুকুর আলীর ছেলে। তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কোনাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ আবু সিদ্দিক জানান, কোনাবাড়ী বাইমাইল নদীর পাড় এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করার সময় ইয়াবা বিক্রয়ের ১৫ হাজার ৪শত টাকাসহ রহিমকে গ্রেপ্তার করা হয়।
বার্তাবাজার/এ.আর