নানা আয়োজনে বড়াইগ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনপাড়া বাজারে বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ এবং বনপাড়া পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে প্রথমে পতাকা উত্তোলন, এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একটি আনন্দ র‍্যালী করে।

র‍্যালীটি বনপাড়া পৌর চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ, বনপাড়া বাইপাস সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনপাড়া পৌর গেটে এসে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-০৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সরদার, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মোঃ সাহাবুল সরদার, সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া শহর ছাত্রলীগের সভাপতি মোঃ সাকিব সোনার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াসসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শহস্রাধিক ছাত্রলীগের নেতাকর্মী।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালের এই দিনে (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর ৫২’র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-র গণ-অভ্যুত্থান, ৭১-র মহান মুক্তিযুদ্ধ, ৯০-র স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং গৌরবোজ্জ্বল।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর