নানা আয়োজনের মধ্যে দিয়ে নাটোরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ সোমবার নাটোর শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলের নেতাকর্মীরা। এসময় জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে সূরা ফাতেহা পাঠ ও দোয়া শেষে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ কেক কাটেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর মেয়র মো চৌধুরী জলি, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম জেমস, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফালী রহমান বিজলী প্রমূখ।
বার্তাবাজার/এ.আর