কুমিল্লা তিতাস উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে, শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে উপজেলার গাজীপুর খান সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
উক্ত অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হাজী নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবী।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ভূইয়া, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ সিকদার, সাতানী ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সালাউদ্দিন, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিমা আহমাদ মেরী বলেন, তিতাস উপজেলা ছাত্রলীগ এখন অতীতের চাইতে শক্তিশালী। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে ছাত্রলীগ কর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হয়।
বার্তাবাজার/এ.আর