আ’লীগ নেতার বিরুদ্ধে মেয়র আইভীর মামলা

নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও প্রদীপ দাসের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন নারায়ণগঞ্জ সিটি করোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী।

সোমবার (৪ জানুয়ারি) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে নির্দেশ দিয়েছেন তদন্তের জন্য। একইসাথে নির্দেশ দিয়েছেন আগামী ৮ ফেব্রুয়ারি প্রতিব্দেওন দাখিলের।

মামলায় বলা হয়, ২৩ নভেম্বর ও ১ ডিসেম্বর পৃথক দু‘টি ই্‌উটিউব ভিডিওতে প্রবাসী প্রদীপ দাসের পরিচালনায় নারায়ণগঞ্জ মেয়র আইভীকে খোকন সাহা বলেছেন, হিন্দুদের দেবোত্তর সম্পত্তি বাদীনি তথা মেয়র এর দাদা মাহাতাব উদ্দিনসহ পরিবার বর্গ অবৈধভাবে দখল করে আসছে। মাননীয় নেত্রী আপনি আমাদের হিন্দু সম্প্রদায়ের অভিভাবক, আপনি আমাদের অভিভাবক, যারা আওয়ামী লীগ করে, এই দখলদারদের নমিনেশন দিবেন না। তাদেরকে আপনি আনবেন না। মেয়র আইভী হিন্দুদের ভোট নেয়। নিয়া কালীপূজা করে সিন্দুর দিয়া, কালী মাকে প্রনাম করে। আমি হিন্দু সমাজকে একতাবদ্ধ করার চেষ্টা করছি এবং বলছি যারা দেবোত্তোর সম্পত্তি গ্রাস করে তাদেরকে আপনারা ভোট দিবেন না।

মামলার আর্জিতে আইভী জানান, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধ ও অনুভুতিতে আঘাত করায় সামাজিক অস্থিতিশীলতা ও সাম্প্রদায়িক দাংঙ্গা ঘটানোর উদ্দেশ্যে এবং রাজনৈতিক ফায়দা লাভের জন্য ইউটিউবে ও ফেসবুকে প্রচার করে ভাইরাল করে দেয়। যা মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর। যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫, ২৭, ২৮, ২৯, ৩১ এবং ৩৫ ধারার অপরাধ।

এ বিষয়ে অ্যাডভোকেট খোকন সাহা বলেন, আমি জিউস পুকুর নিয়ে যে কথা বলেছি সেটা বিপুল সংখ্যক হিন্দু জনগোষ্ঠির মনের কথা ব্যক্ত করেছি। আমি মামলাটি আইনগতভাবেই মোকাবেলা করব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর