বালিয়াকান্দিতে নিখোঁজের ৩দিন পর কিশোরের মরদেহ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
সোমবার (৪জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢোলজানী বাজারের পূর্ব পাশ ঘাস ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম ওমর আলী (১৬)। সে উপজেলার ঢোলজানী গ্রামের আহেদ আলীর পুত্র। সে বাবার সাথে কাঁচামালের ব্যবসা করতো।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত থেকে ওমর আলী নিখোঁজ ছিলো। সোমবার বিকেলে স্থানীয়রা বাজারের পূর্বপাশে বাচ্চারা ঘাস উঠাতে গেলে মরদেহটি পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশের খবর দেয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বার্তা বাজারকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এ.আর