রাজধানীর ব্যস্ততম এলাকা কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন লেগেছে। সোমবার (৪ জানুয়ারি) রাত ৭টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সন্ধ্যা ৭টায় সূত্রপাত হওয়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে। আরও ইউনিট প্রস্তুত রয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়া যায়নি।
বার্তাবাজার/এসজে