টাঙ্গাইল ছাত্রলীগের প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে সরকারি এম.এম আলী কলেজে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে কলেজ ছাত্রলীগের উদ্যোগে শিক্ষা সামগ্রীসহ মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- এম.এম আলী কলেজ ছাত্র সংসদের ভিপি ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শফিউল আলম মুকুল, জি.এস রায়হান হোসেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য রওনক সবুজ বাবু, সালমান কবির পরশ, সাজেদুল হক সাজু, কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, শাহরুখ খান শান্ত, সহ-সম্পাদক শাহিনুর রহমান শাহীন প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর