বশেফমুবিপ্রবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ছাত্রলীগের কর্মীদের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (৪ঠা জানুয়ারি) সকাল ৯টায় ক্যাম্পাসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা হয়ে গোবিন্দগঞ্জ বাজারে যায়। পরে সেখান থেকে আবার ক্যাম্পাসে ফিরে এসে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর প্রশাসনিক ভবনে সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ছাত্রলীগ কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, মাদারগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

কেক বিতরণের পর আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সাদিকুর রহমান, জাহিদ হাসান অনিক, ফকির আহসানুল ইরফান, তাইফুল ইসলাম পলাশ, কাউছার আহমেদ স্বাধীন, মোস্তাফিজুর রহমান সোহাগ প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর