কুড়িগ্রামে মাটি চাপায় শ্রমিক নিহত

কুড়িগ্রামের উলিপুরে মাটি চাপা পড়ে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ জানুয়ারী) বিকেলে রামদাস ধনিরাম এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পৌরসভার রামদাস ধনিরাম এলাকার প্রভাষক মমিনুল ইসলাম প্লাবনের নির্মানাধীণ বহুতল ভবনের পিলারের নিচে মাটি কাটার কাজ করছিলেন জাহাঙ্গীর আলম। এসময় আকস্মিকভাবে মাটি চাপা পড়ে যান তিনি। পরে লোকজন এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত জাহাঙ্গীর আলম পৌরসভার ৭নং ওয়ার্ডের বলদি পাড়া গ্রামের মেরাজ উদ্দিনের পুত্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাইদুল ইসলাম বার্তা বাজারকে জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি দূর্ঘটনা জনিত এ কারনে নিহতের মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বার্তা বাজারকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ব্যক্তির মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর