আনোয়ারায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ক্যাম্পাসে কলেজের সাবেক সভাপতি ও যুবলীগের সদস্য এম. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ রিদুয়ানুল হক।

ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন মাহিন, ফারুকুল ইসলাম, আনছার চৌধুরী, সাহাবু উদ্দিন, বাবলু রাজ, শহিদ আনোয়ার, করিম, শাকিল, সোহেল, মিজান, রিদয় আইচ, খসরু, বাপ্পী রাজীবসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা। এর আগে কলেজ ক্যাম্পাস থেকে র‌্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর