দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার (৩ জানুয়ারি) শ্রীলঙ্কায় গেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কায় পৌঁছানোর পরেই তাদের করোনা পরীক্ষা করানো হয়। তাতে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর করোনা পজিটিভ আসে।
যার ফলে শ্রীলঙ্কান সরকারের কোয়ারেন্টাইন প্রটোকল মেনে মঈন আলীকে ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে। তার সংস্পর্শে আসায় আইসোলেশনে থাকতে হবে দলের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকসকে।
আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে মঈনকে। ১৪ জানুয়ারি শ্রীলঙ্কা-ইংল্যান্ড মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি।
আগামীকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) আরও একবার ইংল্যান্ডের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে। করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল প্রাপ্ত ক্রিকেটাররা অনুশীলন করতে পারবেন।
বার্তাবাজার/এস.জি