ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় কামরুল হাসান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল শহরের পশ্চিম পাইকপাড়া এলাকার এনামুল হাসানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বার্তা বাজারকে জানান, কামরুল মোটর সাইকেল নিয়ে আখাউড়ার দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া শহর অভিমুখে ফেরার পথে একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরক চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর