ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার বিকেলে বর্ণাঢ্যর্যালি অনুষ্ঠিত হয়েছে।
সরকারি নজরুল কলেজ মাঠ থেকে উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে ত্রিশাল বাসষ্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। র্যালিতে অংশগ্রহন নেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ও আওয়ামী লীগ মনোনিত মেয়রপ্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা আ’লীগের যুগ্ন-আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন ও পৌর ছাত্রলীগ সভাপতি মনোয়ার হোসেন প্রমূখ।
বার্তাবাজার/এ.আর