ত্রিশাল পৌরসভার মেয়র প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

এক প্রার্থীর মৃত্যুতে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার চলমান মেয়র পদে নির্বাচন বাতিল করা হয়েছে।

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এম এএএস আলম বাবলু (৫৫) রোববার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন।

মেয়র প্রার্থীর মৃত্যুতে সোমবার মেয়র পদে নির্বাচন বাতিল ঘোষনা করে গনবিজ্ঞপ্তি জারি করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা।

দীর্ঘদিন যাবৎ পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচনে অংশ নিতে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করে আসছিলেন ত্রিশাল বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এমএএএস আলম বাবলু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর রোববার পৌরসভার মেয়র পদে যাচাই-বাছাইয়ে অংশ গ্রহণ করে প্রার্থীতার বৈধতা পান তিনি। দিনভর নির্বাচনী সংযোগ শেষে সন্ধ্যায় একটি নির্বাচনী মতবিনিময়ে যাওয়ার সময় ষ্ট্রোক করলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে সন্ধ্যা ৭টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

যাচাই-বাছাইয়ে বৈধ ওই প্রার্থীর মৃত্যুতে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ২০ অনুসারে শুধুমাত্র মেয়র পদের নির্বাচনী কার্যক্রম বাতিল ঘোষনা করে সোমবার গনবিজ্ঞপ্তি জারি করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও ত্রিশাল পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ এর রিটার্নিং কর্মকর্তা সফিকুল ইসলাম। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে ওই গনবিজ্ঞপ্তির অনুলিপি প্রদান করা হয়েছে বলে জানান ত্রিশাল নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন অ‌ফিসার মো. ফারুক মিয়া বার্তা বাজারকে জানান, গনবিজ্ঞপ্তি জারি করে বিধিমালা অনুসারে শুধুমাত্র মেয়র পদের নির্বাচনী কার্যক্রম বাতিল ঘোষনা করা হয়েছে। মেয়র পদে নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষনা করা হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর