চিলমারীতে ৭৩তম ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রামের চিলমারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।

সোমবার সকালে ঐতিহ্য ও গৌরবের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রাতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, মোঃ আবু হানিফা রঞ্জু, তথ্য ও গবেষণা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, ছাত্রলীগের সাবেক সভাপতি ও থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, মোঃ মাঈদুল ইসলাম মুকুল, সাবেক সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম মোস্তা, মোঃ বদিউজ্জমান বদরুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মিজান প্রমুখ।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, সকল শহীদ স্মরণে ১ মিনিট নিরবতা পালন, কেক কাটা ও র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর