ফেডারেশন কাপের শেষ কোয়ার্টার ফাইনালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ মাঠে নামে ঢাকা আবাহনী ও উত্তর বারিধারা। শেষ মুহূর্তের গোলে সেমিফাইনাল নিশ্চিত করেছে আবাহনী।
নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজের গোলে ১-০ গোলে জয় পেয়ে সেমি নিশ্চিত করে আবাহনী। আবাহনীর এই জয়ে মোটেও খুশি হয়নি উত্তর বারিধারার সমর্থকরা।
গোল নিয়ে রেফারির সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ায় উত্তর বারিধারার ফুটবলাররা। এমনকি চিৎকার- চেঁচামেচি করায় বারিধারার এক কর্মকর্তাকে লালকার্ড দিয়ে বের করে দেয়া হয়।
এই ম্যাচের মধ্য দিয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে। সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব, বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী।
প্রথম সেমিতে চট্টগ্রাম আবাহনী লড়বে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস-ঢাকা আবাহনী।
বার্তাবাজার/এস.জি