দুদকের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের অন্তবর্তীকালীন জামিন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দ্বায়ে দুদকের দায়ের করা মামলায় সাবেক টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে অন্তবর্তী কালীন জামিন মঞ্জুর করেছে আদালত।

আজ সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদাতের হাকিম আশফাকুর রহমানের আদালত এই রায় দিয়েছেন বলে বার্তা বাজারকে নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজিবী ফরিদ আহমেদ আনসারী।

আদালত সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলা সাবেক চেয়ারম্যান জাফর আহমেদ (৬০) ও তার স্ত্রী আমিনা খাতুনের (৪৭) বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দ্বায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) সহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধে স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় দুদকের উপ-সহকারী পরিচালক মো: রিয়াজ উদ্দিন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এরপর দ্বীর্ঘদিন পালিয়ে বেড়ান। পরে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের দ্বায়ভার নিজে নিয়ে নেন।

আসামীর আইনজীবি ফরিদ আহমেদ আনসারী বার্তা বাজারকে বলেন, গত ২২ ডিসেম্বর হাইকোর্টে জামিনের আবেদন করেন। হাইকোর্ট জামিন আবেদন না মঞ্জুর করে দুই সপ্তাহর মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদাতের হাকিম আশফাকুর রহমানের আদালত তাকে অন্তবর্তীকালীন জামীন দেন। তবে আগামী ২১ জানুয়ারী মামলার শুনানী রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালে ৯ জুলাই চট্টগ্রাম -২ দুদক কার্যালয় থেকে জাফর আহমেদের স্থাবর-অস্থাবর সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ দেওয়া হয়। তার প্রেক্ষিতে ২০১৭ সালের ৩০ জুলাই ২ কোটি ৬১ লাখ ৫৯ হাজার ৩৬৪ টাকার স্থাবর সম্পদের বিবরণী দাখিল করেন। এদিকে দুদক অনুসন্ধানে ৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৭৩৫ টাকার স্থাবর সম্পদের তথ্য উঠে আসে। আরো ৩ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ৩৭১ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া তিনি ৩৪ লাখ ১৫ হাজার টাকা অস্থাবর সম্পদের ঘোষনা দিলেও, তার কাছে ৫১ লাখ ২৫ হাজার ৬৩৯ টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। তার পারিবারিক ব্যয়সহ অর্জিত সম্পদ ৭ কোটি ৪০ লাখ ৭৬ হাজার ১৯ টাকা পাওয়া যায় দুদকের অনুসন্ধানে।

এদিকে জাফর আহমেদের স্ত্রী আমিনা খাতুনকে চট্টগ্রাম-২ দুদক কার্যলয় থেকে ২০১৭ সারের ৯ জুুলাই আদেশের পরিপ্রেক্ষিতে স্থাবর-অস্থাবর সম্পদ বিবরণিতে ৩ লাখ ৪৫ হাজার ২৯৮ টাকা অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দাখিল করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর