উলিপুর পৌর আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় শতদল কিন্ডার গার্টেন-এ এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকারের সঞ্চালনায় পৌর আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন উলিপুর পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মামুন সরকার মিঠু ও কানাডা শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি সালমান হাসান ডেভিড মারজান।

এছাড়াও সভায় জেলা, উপজেলা, ওয়ার্ড ও মৌজা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পৌর আ.লীগের সকল সদস্য উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর