ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাম ঘোষণা নিয়ে উত্তেজনা, চেয়ার ভাঙচুর

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালকিনি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে পুরো অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আ.লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনা হয়।

আজ সোমবার দুপুরে স্থানীয় সার্কিট হাউজ চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা যায়, কালকিনিতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে স্থানীয় সার্কিট হাউজ চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্নসম্পাদক বিএম জুবায়ে হোসেনের সঞ্চালনায় এক আলোচন সভার আয়োজন করা হয়।

আলোচনা সভা অনুষ্ঠানের শুরুতে নিয়ম ভঙ্গ করে সিনিয়র ছাত্রলীগ নেতাদের নাম আগে মাইকে ঘোষনা না দিয়ে জুনিয়র ছাত্রলীগ নেতাদের নাম ঘোষনা দেয়া হয়। এর জের ধরে ছাত্রলীগের একাংশ ক্ষিপ্ত হয়ে তাৎক্ষনিকভাবে চেয়ার ছোড়াছুড়ি করে এবং ভাংচুরের ঘটনা ঘটায়। এবং মুহুর্তের মধ্যে পুরো অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও বিশেষ অতিথি উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিনের হস্তক্ষেপে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনা হয়।

এ বিষয় জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান ফোন রিসিভ করেননি।

উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, তুচ্ছ বিষয় নিয়ে হঠাৎ করে পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল না বুঝে মাথা গরম করেছে। পরে বিষয়টি নিয়ে আমরা ফয়সালা করে দিয়েছে। আর নতুন করে কোন ঝামালে সৃষ্টি হয়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাসিরউদ্দিন মৃধা বলেন, অনুষ্ঠানে সিনিয়র-জুনিয়রের নাম আগে পরে ঘোষনা নিয়ে নিজেরদের মধ্যে সামান্য একটি ঘটনা ঘটছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর