আগামীকালও রাজধানীর কিছু এলাকায় গ্যাস থাকবে না

গ্যাসের পাইপ লাইনের সংস্কার ও উন্নয়ন কাজ পরিচালনার জন্য আগামীকাল (মঙ্গলবার) রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কর্তৃপক্ষ।

পাঠানো বিবৃতিতে বলা হয়, পাইপ লাইন নির্মাণের কাজ পরিচালনার জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হল- বসুন্ধরা গলি, নিউমার্কেট, গাউসিয়া, হাতিরপুল, নিউ এলিফ্যান্ড রোড ও তার আশেপাশের কিছু এলাকা।

উল্লেখ্য, সোমবারও রাজধানীর কিছু এলাকায় পাইপ লাইন নির্মাণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর