টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগ ও পৌর শাখা ছাত্রলীগের যৌথ আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় ঘাটাইল সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এ আনুষ্ঠান অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সরকারী জি.বি.জি. বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আব্দুল মান্নান, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ বিদ্যুৎ সরকার, ঘাটাইল সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সাইদুর রহমান লিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কফিলুর রহমান ভুটান, সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস শাহাদাত হোসেন, সাবেক এজিএস মতিয়ুর রহমান, সাবেক যুগ্ন আহবায়ক রকিবুল হাসান মানিক, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রনি তালুকদা প্রমুখ।
উপমহাদেশের সবচেয়ে প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভাষা আন্দোলন দিয়ে শুরু, এরপর বাঙালির ন্যায্যতা অর্জনে পালন করেছে অগ্রণী ভূমিকা। পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ। গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭২ পেরিয়ে আজ ৭৩ বছরে পদার্পণ করলো।
বার্তাবাজার/এ.আর