উলিপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে।

সোমবার (০৪ জানুয়ারী) বিকালে গুনাইগাছ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে জুম্মাহাট বাজারে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ রিজু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম মুকুল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক অশোক কুমার সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফিরোজ আলম, ধরনীবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নজরুল ইসলাম, ধামশ্রেনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মাসুম, পান্ডুল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক প্রমুখ।

এছাড়া সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর