চট্টগ্রাম জিওসি’র দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল সাইফুল আবেদীন

বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন। ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর রোববার (৩ জানুয়ারি) ছিল তার প্রথম কর্মদিবস। চট্টগ্রাম সেনানিবাসের একটি সূত্র এই তথ্য জানায়।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে তিন বছর দায়িত্ব পালন শেষে ২০২০ সালের ফেব্রুয়ারিতে নবম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেছেন মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন।

গত ডিসেম্বরের ২৪ তারিখ সরকারি আদেশ মোতাবেক ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার হিসাবে নিয়োগপ্রাপ্ত হন নিষ্ঠাবান এই সেনা কর্মকর্তা।

উল্লেখ্য, মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন দেশ-বিদেশের বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। কর্মনিষ্ঠা ও দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনীতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর